কওমী নিয়ে ড্রপআউটদের ষড়যন্ত্র
কওমী মাদরাসা নিয়ে মিডিয়া ফ্রেমিং, পরাজিত ছুপা আলীগের কিছু এক্টিভিস্ট ও ড্রপআউট কওমী বখাটেদের ষড়যন্ত্র থামছেই না। এটা থামানোর জন্য আমাদের অথরিটি প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ জরুরী হয়ে গেছে। সেই সঙ্গে ড্রপআউটদের প্রতিও মায়া দেখানোর পন্থা থেকে ফেরার সময় হয়েছে। তাদেরও সেলেব মুখোশের আড়ালে লুকানো ইতরামি প্রকাশ করা জরুরী এখন।
তাহলে কি কওমী মাদ্রাসায় কোন অপরাধ নাই?
আছে। কিন্তু এটা অপরাধই এটার পক্ষে কেউ নাই। কেউ প্রশ্রয় দিচ্ছে না। 'সিস্টেমেটিক বালাৎকার' যে শব্দ এটা সম্পূর্ণ আরোপিত অপবাদ। কেউ যদি বলেন না এটা অপবাদ না। তাহলে আমি বলব এটা 'সিস্টেমেটিক পেইড' এজেন্ডা। কেনো পেইড এজেন্ডা এটা এদের মুভ পরবর্তী এক্টিভিটি দেখলেই সহজে অনুভব করা যায়।
একটা রাষ্ট্রের কাছে সবরকমের সাপোর্ট থাকার পরেও রাষ্ট্র অপরাধকে শূন্যের কোটায় আনতে পারে না। সেখানে এইসব ড্রপআউটরা যাদের কোনদিন মানেই না; তাদেরকে বলছে অপরাধ শূন্যের কোটায় আনতে।
তাহলে ব্যাপারটা কী! এদেশের পুরো সিস্টেমে অপরাধ যেভাবে আছে। এর বিচার যেভাবে হয়। এগুলো যেভাবে ডীল হয় কওমীতেও এভাবেই চলছে। এখানে যেমন প্রায় অর্ধেক মামলা ফেইক ও রাজনৈতিক। কওমীর প্রতি অভিযোগের অধিকাংশই ফেইক, রাজনৈতিক ও এজেন্ডা ভিত্তিট শয়তানি। একেবারেই ঘটনা ঘটছে না তা অবশ্যই না। কিন্তু এটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে তা মূলত তিলকে তাল বানানো। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। এতে ইউজ হচ্ছে কেউ কেউ। ধান্ধা করছে অন্য কেউ।
কিশোরগঞ্জের অন্তত বিশটা বড় মাদরাসায় গত এক বছর আমি গিয়েছি। একটা ঘটনার কথাও শুনিনি। অভিযোগ পর্যন্ত শুনিনি। নেত্রকোনার বড় মাদরাসাগুলোর সম্পর্কে আপডেট আছি। এমন অভিযোগ শুনিনি। ময়মনসিংহের বড় মাদ্রাসাগুলোর সম্পর্কে আপডেট আছি। শুনিনি। এভাবে আশা করি প্রতিটি জেলার আপডেট আপনারা পাবেন।
এখন ঘটছে কোথায় প্রাইভেট, ছোট মাদরাসা, নিজস্ব সিলেবাসে ইসলামিক একাডেমি এগুলোতে। এর অধিকাংশই কোনভাবেই কওমী মাদ্রাসার সঙ্গে কোন সম্পর্কই রাখে না। কিন্তু এর দায় দিয়ে দিচ্ছে কওমী মাদরাসাকে। তিলকে বানাচ্ছে তাল। কিন্তু এগুলোও না ঘটুক। বিচার হোক। প্রতিরোধ হোক। এটাই সবার চাওয়া।
আমরা চাইলে কী হবে! যারা এজেন্ডা গিলেছে তারা তো চায় না। তারা চায় ঘটনা ঘটুক। অভিযোগ আসুক। নিউজ হোক। তাহলেই তাদের জেদ মিটবে। তাদের ধান্ধা জুটবে। আজীবন যাদের আব্বাজ্ঞান করে এসেছে তাদের বিশ্বাস অর্জন করবে। না হলে মাদরাসার তো আর আব্বা হওয়ার যোগ্যতা নাই। ধান্ধা দেওয়ার যোগ্যতা নাই।
নামায বাদ। বিড়ি ইন। দুই চারটা পুলাপানকে নষ্ট করার পরেও তারা ধান্ধার সময় কওমী সাজে। বাকি সময় কওমীর গোড়া কাটে।
পুরো সোসাইটির অপরাধ আর কওমীর অপরাধের পার্থক্য হলো জনতা ট্রাস্ট করে। অপরাধহীন পরিবেশ মনে করে। অপরাধ না করার জন্য এখানে শেখানো হয়। ফলে এখানে প্রমাণিত প্রতিটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
অবশ্যই ড্রপআউট কওমী আর পতিত লীগেক্টিভিস্টদের মতো অভিযোগ আসলেই বিচার করে ফেলা যাবে না। মব করা যাবে না। পুরো কওমী মাদরাসা বন্ধের খেলার পক্ষে থাকা যাবে না।
মনে রাখবেন, এরা ক্যাম্পেইন শুরু করে। কারণ এদের আব্বাদের এজেন্ডা এটা। কিন্তু যখন নিউজ আর অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়-- তখন এরা মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে থাকে আরেকটা ঘটনার খবরের জন্য। কখনোই দুঃখ প্রকাশ তো করেই না; মিথ্যা প্রমাণের খবরটাও শেয়ার করে না। কারণ, তাতে তাদের ধান্ধা জমে না। হতে পারে ট্রেনিংদাতা আব্বারা ভালোভাবে নিবে না।
এখন দেখেন আপনাদের ইচ্ছা। কী করবেন। কীভাবে করবেন। ভাবুন। পদক্ষেপ নিন। ড্রপআউট কওমীদের ধান্ধা বাড়াবেন না সমাধান করবেন!



.jpg)
No comments: