WHAT’S HOT NOW

ads header

প্রশিক্ষণ

Theme images by kelvinjay. Powered by Blogger.

মাদরাসা & মাকতাব

শিক্ষাবোর্ড

উলামা

সিয়াসীড

প্রেস বিজ্ঞপ্তি: ছাত্র/ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ





 প্রেস বিজ্ঞপ্তি


ছাত্র/ছাত্রীদের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান রোধ, ইসলাহী কার্যক্রম জোরদার, ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি কার্যকরকরণ ও মাদরাসাবিরোধী অপপ্রচার রোধকল্পে আল-হাইআতুল উলয়া কর্তৃক দেশের ছয়টি বোর্ড ও অধিভুক্ত মাদরাসাসমূহের প্রতি সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান


সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কওমি মাদরাসায় ছাত্র নির্যাতন ও কতিপয় ব্যক্তির অনৈতিক কার্যকলাপ সংক্রান্ত কিছু সংবাদ ও অভিযোগ প্রচারিত হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। এ বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ সুস্পষ্টভাবে জানাচ্ছে— কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে অপরাধ বা অনৈতিক কাজে জড়িত থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করা এবং অপরাধীকে কোনোরূপ প্রশ্রয় না দেওয়াই আল-হাইআতুল উলয়ার অবস্থান। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে সমগ্র কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থা, লক্ষ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকসমাজকে প্রশ্নবিদ্ধ করা এবং ব্যক্তির অপরাধের দায় মাদরাসা, বোর্ড কিংবা সামগ্রিক আলেম-উলামা ও ছাত্রসমাজের ওপর চাপিয়ে দেওয়া সংগত নয়।


এই প্রেক্ষাপটে গত ২৯ রবীউল আউওয়াল ১৪৪৮ হিজরী / ১২ সেপ্টেম্বর ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির ৬৯তম সভা এবং ইতঃপূর্বে ১৪ সফর ১৪৪৮ হিজরী / ২৯ জুলাই ২০২৬ ঈসাব্দ অনুষ্ঠিত সংশ্লিষ্ট সাবকমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে; হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.), শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়া কান্ধলভী (রহ.) ও উলামায়ে দেওবন্দের তা‘লীম-তারবিয়ত সংক্রান্ত রচনাবলি এবং প্রসিদ্ধ দীনি প্রতিষ্ঠানসমূহের ফতোয়ার অনুসরণে; আল-হাইআতুল উলয়া দেশের ছয়টি বোর্ডের অধিভুক্ত সকল ছাত্র ও ছাত্রী মাদরাসার উদ্দেশ্যে নিম্নরূপ দিক-নির্দেশনা জারি করেছে—


১. শাসনের শরয়ী সীমা নির্ধারণ


শাসনের একমাত্র উদ্দেশ্য হবে শিক্ষার্থীর সংশোধন ও কল্যাণ, প্রতিশোধ নয়। রাগের অবস্থায় কাউকে শাস্তি দেওয়া যাবে না। শাসনের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হতে হবে— প্রথমে নম্র সতর্কতা, প্রয়োজনে মৃদু ভর্ৎসনা, এরপর রাগ-ধমক; একান্ত অপরিহার্য হলে সর্বশেষ ধাপ হিসেবে অভিভাবককে ডেকে লিখিতভাবে অবহিত করে অভিভাবকসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে— কোনো অবস্থাতেই ছাত্র/ছাত্রীকে শাস্তিস্বরূপ প্রহার করা যাবে না, যা সম্পূর্ণ নিষিদ্ধ। লাঠি, বেত বা কোনো যন্ত্র দিয়ে আঘাত করা, মুখমণ্ডল-মাথা বা স্পর্শকাতর অঙ্গে আঘাত করা এবং হাড় ভাঙা, রক্তপাত বা দাগ সৃষ্টিকারী যেকোনো শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রকাশ্যে অপমান, গালমন্দ, তিরস্কার, কটু ভাষা বা ঘৃণাসূচক সম্বোধন এবং অন্য যেকোনো মানসিক নির্যাতনমূলক আচরণও পরিহারযোগ্য বলে জানানো হয়েছে। এ সীমা লঙ্ঘনকারী শিক্ষক/শিক্ষিকা শরীয়ত ও বিধি উভয় দৃষ্টিতে জবাবদিহিতার আওতাভুক্ত থাকবেন।


২. ইসলাহী কার্যক্রম জোরদারকরণ


প্রতিটি মাদরাসায় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত ইসলাহী মজলিস, নবনিযুক্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক তারবিয়াতি মজলিস এবং অভিভাবক-সমাবেশ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে সমস্যা দ্রুত মাদরাসা কর্তৃপক্ষের গোচরে আসে।


৩. ছাত্র/ছাত্রী-সুরক্ষা কমিটি অনতিবিলম্বে কার্যকরকরণ


প্রতিটি মাদরাসায় ‘সুরক্ষা কমিটি’ গঠন বা পুনর্গঠন করে তা সক্রিয় রাখতে হবে। যেকোনো অভিযোগ অবশ্যই কমিটির নিকট পেশ করার সুযোগ থাকতে হবে এবং ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন পেশ করতে হবে। কমিটি না থাকা বা নিষ্ক্রিয় থাকা প্রমাণিত হলে তা ইলহাক স্থগিত বা বাতিলের কারণ হতে পারে।


৪. মাদরাসাবিরোধী অপপ্রচার রোধে করণীয়


প্রতিটি বোর্ডে পৃথক ‘মাদরাসা মনিটরিং সেল’ গঠন, বোর্ডভিত্তিক পৃথক হটলাইন চালু, শিক্ষক-কর্মচারী নিয়োগে সতর্কতা, অভিযোগ পাওয়ামাত্র তাৎক্ষণিক নিরপেক্ষ তদন্ত এবং মিথ্যা অপবাদ ও মিডিয়া ট্রায়ালের শিকার নিরপরাধ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আইনগত প্রতিকারের ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় হটলাইন নম্বর 01700-763178 (হোয়াটসঅ্যাপ)-এর সঙ্গে যোগাযোগ করা যাবে।


আল-হাইআতুল উলয়া দেশের সকল কওমি মাদরাসা, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি উপর্যুক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য আহ্বান জানাচ্ছে।


বার্তা প্রেরক,

চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে,

মু: অছিউর রহমান

অফিস ব্যবস্থাপক,

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ

কওমী নিয়ে ড্রপআউটদের ষড়যন্ত্র

 কওমী নিয়ে ড্রপআউটদের ষড়যন্ত্র 



কওমী মাদরাসা নিয়ে মিডিয়া ফ্রেমিং, পরাজিত ছুপা আলীগের কিছু এক্টিভিস্ট ও ড্রপআউট কওমী বখাটেদের ষড়যন্ত্র থামছেই না। এটা থামানোর জন্য আমাদের অথরিটি প্রতিষ্ঠানগুলোর আনুষ্ঠানিক না হলে অনানুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ জরুরী হয়ে গেছে। সেই সঙ্গে ড্রপআউটদের প্রতিও মায়া দেখানোর পন্থা থেকে ফেরার সময় হয়েছে। তাদেরও সেলেব মুখোশের আড়ালে লুকানো ইতরামি প্রকাশ করা জরুরী এখন।


তাহলে কি কওমী মাদ্রাসায় কোন অপরাধ নাই?

আছে। কিন্তু এটা অপরাধই এটার পক্ষে কেউ নাই। কেউ প্রশ্রয় দিচ্ছে না। 'সিস্টেমেটিক বালাৎকার' যে শব্দ এটা সম্পূর্ণ আরোপিত অপবাদ। কেউ যদি বলেন না এটা অপবাদ না। তাহলে আমি বলব এটা 'সিস্টেমেটিক পেইড' এজেন্ডা। কেনো পেইড এজেন্ডা এটা এদের মুভ পরবর্তী এক্টিভিটি দেখলেই সহজে অনুভব করা যায়।


একটা রাষ্ট্রের কাছে সবরকমের সাপোর্ট থাকার পরেও রাষ্ট্র অপরাধকে শূন্যের কোটায় আনতে পারে না। সেখানে এইসব ড্রপআউটরা যাদের কোনদিন মানেই না; তাদেরকে বলছে অপরাধ শূন্যের কোটায় আনতে। 


তাহলে ব্যাপারটা কী! এদেশের পুরো সিস্টেমে অপরাধ যেভাবে আছে। এর বিচার যেভাবে হয়। এগুলো যেভাবে ডীল হয় কওমীতেও এভাবেই চলছে। এখানে যেমন প্রায় অর্ধেক মামলা ফেইক ও রাজনৈতিক। কওমীর প্রতি অভিযোগের অধিকাংশই ফেইক, রাজনৈতিক ও এজেন্ডা ভিত্তিট শয়তানি। একেবারেই ঘটনা ঘটছে না তা অবশ্যই না। কিন্তু এটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে তা মূলত তিলকে তাল বানানো। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত। এতে ইউজ হচ্ছে কেউ কেউ। ধান্ধা করছে অন্য কেউ। 


কিশোরগঞ্জের অন্তত বিশটা বড় মাদরাসায় গত এক বছর আমি গিয়েছি। একটা ঘটনার কথাও শুনিনি। অভিযোগ পর্যন্ত শুনিনি। নেত্রকোনার বড় মাদরাসাগুলোর সম্পর্কে আপডেট আছি। এমন অভিযোগ শুনিনি। ময়মনসিংহের বড় মাদ্রাসাগুলোর সম্পর্কে আপডেট আছি। শুনিনি। এভাবে আশা করি প্রতিটি জেলার আপডেট আপনারা পাবেন।


এখন ঘটছে কোথায় প্রাইভেট, ছোট মাদরাসা, নিজস্ব সিলেবাসে ইসলামিক একাডেমি এগুলোতে। এর অধিকাংশই কোনভাবেই কওমী মাদ্রাসার সঙ্গে কোন সম্পর্কই রাখে না। কিন্তু এর দায় দিয়ে দিচ্ছে কওমী মাদরাসাকে। তিলকে বানাচ্ছে তাল। কিন্তু এগুলোও না ঘটুক। বিচার হোক। প্রতিরোধ হোক। এটাই সবার চাওয়া।


আমরা চাইলে কী হবে! যারা এজেন্ডা গিলেছে তারা তো চায় না। তারা চায় ঘটনা ঘটুক। অভিযোগ আসুক। নিউজ হোক। তাহলেই তাদের জেদ মিটবে। তাদের ধান্ধা জুটবে। আজীবন যাদের আব্বাজ্ঞান করে এসেছে তাদের বিশ্বাস অর্জন করবে। না হলে মাদরাসার তো আর আব্বা হওয়ার যোগ্যতা নাই। ধান্ধা দেওয়ার যোগ্যতা নাই। 


নামায বাদ। বিড়ি ইন। দুই চারটা পুলাপানকে নষ্ট করার পরেও তারা ধান্ধার সময় কওমী সাজে। বাকি সময় কওমীর গোড়া কাটে।


পুরো সোসাইটির অপরাধ আর কওমীর অপরাধের পার্থক্য হলো জনতা ট্রাস্ট করে। অপরাধহীন পরিবেশ মনে করে। অপরাধ না করার জন্য এখানে শেখানো হয়। ফলে এখানে প্রমাণিত প্রতিটা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


অবশ্যই ড্রপআউট কওমী আর পতিত লীগেক্টিভিস্টদের মতো অভিযোগ আসলেই বিচার করে ফেলা যাবে না। মব করা যাবে না। পুরো কওমী মাদরাসা বন্ধের খেলার পক্ষে থাকা যাবে না।


মনে রাখবেন, এরা ক্যাম্পেইন শুরু করে। কারণ এদের আব্বাদের এজেন্ডা এটা। কিন্তু যখন নিউজ আর অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়-- তখন এরা মুখে কুলুপ এঁটে চুপচাপ বসে থাকে আরেকটা ঘটনার খবরের জন্য। কখনোই দুঃখ প্রকাশ তো করেই না; মিথ্যা প্রমাণের খবরটাও শেয়ার করে না। কারণ, তাতে তাদের ধান্ধা জমে না। হতে পারে ট্রেনিংদাতা আব্বারা ভালোভাবে নিবে না।


এখন দেখেন আপনাদের ইচ্ছা। কী করবেন। কীভাবে করবেন। ভাবুন। পদক্ষেপ নিন। ড্রপআউট কওমীদের ধান্ধা বাড়াবেন না সমাধান করবেন!


শ্রেণীবদ্ধভাবে সব থেকে ভাল শ্রেণীর মানুষ হলো কওমী মাদরাসার আলেম-উলামা

 


এ দেশে শ্রেণীবদ্ধভাবে সব থেকে ভাল শ্রেণীর মানুষ হলো কওমী মাদরাসার আলেম-উলামা।  


১.মাদক

২.জুয়া

৩.খাদ্যে ভেজাল

৪.মিথ্য বলা

৫.ধোকা,প্রতারণা,দূর্নীতি, ডাকাতি,চুরি

৬.পরকীয়া,ব্যভিচার,নারী নির্যাতন

৭.খুন, যখম,গুম,ছিনতাই, সন্ত্রাসীকতা ও চাঁদাবাজি

--

উপরেল্লেখিত এই অপরাধগুলো সমাজকে ধ্বংস করে। অপরকে ক্ষতি করে। শান্তি বিনষ্ট করে। রাস্ট্র ও সমাজব্যবস্থা অস্থির করে। এই যে, দেশটা অশান্তির অগ্নিগর্ভ হয়ে আছে এর অন্যতম কারণ এই দেশের নাগরিকের বিরাট একটি অংশ এই অপরাধগুলোর সাথে জড়িত, তার মধ্যে আলেম-উলামার পার্সেন্ট নিতান্তই কম। এই সমস্যাগুলো যেন কোন রাজনৈতিক সমাধান নেই, বিচার ব্যবস্থা প্রশ্নহীন সমস্যাগ্রস্থ।


পক্ষান্তরে এই সমস্যার অন্তরালে আলেমগণের তেমন কোন দায় বা ভুমিকা খুব তুচ্ছ। আলেমদের কমপক্ষে ৯০% ভাগই ভাল, আলহামদুলিল্লাহ।

আলেম-উলামাগণ এই দেশেরই জন্ম নেয়া মানুষ। মাদরাসাগুলো তাদের আলেম বানিয়ে চারিত্রিক উৎকর্ষতা সাধন করে অনেকটা ভাল মানুষ বানাতে সক্ষম হয়েছে। নইলে এনারাও ঐ লাইনে পড়াশুনা করে অপরাধি চক্রের পাল্লা আরো ভারি করতো।

.

কেউই শতভাগ নিরপরাধ হতে পারে না।  এখন তাদের বিচ্ছিন্ন অপরাধগুলো জেনারেলাইজ করে পুরো মাদরাসার সিষ্টেমকে অপরাধি বানিয়ে মাদরাসাগুলো বন্ধ করার ষড়যন্ত্র জাতি বা রাস্ট্র কারো জন্য ভাল হবে না। বাম, এনজিও, আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তি, ফ্যাসিস্ট এরা সবাই কোলাবরেট করেছে- মাদরাসাগুলো সমাজ থেকে উৎখাত করতে। কারণ এদের সকলের স্বার্থের বিপরীত স্ট্রং শক্তি হলো উলামায়ে কিরাম। 

.

তাই যারা কওমী মাদরাসার বিচ্ছিন্ন ঘটনাগুলোকে পুঁজি করে  মাদরাসা বন্ধ করার প্লট তৈরী করছেন তাদের ডেপ্থলি ভাবার অনুরোধ রইলো। কওমী মাদরাসা সংশ্লীষ্ট কর্তৃপক্ষ নিজেরাই বলাৎকার ও শিশু নির্যাতন রোধে সরব আছে, থাকবে ইনশা আল্লাহ। এ জন্য আপনাদের প্রতিবাদি ভুমিকা অবশ্যই প্রয়োজন।  


এই উপমহাদেশের আলোকজ্জল ভাল মানুষ তৈরীর প্রতিষ্ঠান সুন্দর চলতে, সংশোধন হতে,অবশ্যই আপনাদের দুআ, ভালবাসা ও পাশে থাকা যরুরি। তবে পাতা ফাদে পা দেবেন না, কারা দেশ ও জাতির দুশমন, কারা ইসলামের দুশমন, কারা উলমায়ে কিরামের দুশমন তা কারো অজানা নয়। তাদের অভিলাষ পূরণ করার ইন্ধন দাতা কোন মুসলমান হতে পারে না।